৫৭ জেলা পরিষদে ভোটগ্রহণ শুরু

দেশের ৫৭টি জেলা পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়াও বাড়তি নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।

ভোটকেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সাতজন সদস্য মোতায়েন আছে। প্রতিটি কেন্দ্রের পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার ও র‌্যাবের একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.