সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা লেগে ৩ যাত্রী নিহত

শরীয়তপুরের গোসাইরহাটের একটি সেতুতে ‘স্বর্ণদীপ প্লাস’ লঞ্চের ধাক্কা লেগে লোহার পানির ট্যাংক গায়ের উপড় পড়ে তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেনদুজন।

রোববার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় কুচাইপট্রি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোসাইরহাট উপজেলার কোদালপুর সরদার পাড়া এলাকার শাহ আলী মোল্লার ছেলে তানজি মোল্লা (২৩), টাঙ্গাইল জেলার সদর গ্রাম দাইনাবঘিল গ্রামের নাজিম উদ্দীনের ছেলে শাকিল আহমেদ (২৫) ও জামালপুর জেলার রগুনাথপুর দিঘলি সোনাটিয়া গ্রামের বোরহান আলীর ছেলে সাগর আলী (২৩)।

আহতরা হলেন- গাজিপুর জেলার শাহজালাল মিয়ার ছেলে হিরা (২৩) ও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শামচুর রাড়ীর ছেলপ সাগর রাড়ী (১৮)।

এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি (তদন্ত) ওবায়েদুল হক বলেন, খবর আমরা ট্যাংকের নিচে চাপা পড়া পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়। আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.