শান্তি মিশনে পুলিশ সদস্যদের সংখ্যা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে পুলিশ সদস্যদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের বাড়ানোর কথা বলেন তিনি।

রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ পুলিশ ‘ইউএনপোল’ দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা সুনামের সাথে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে। নারী সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। জীবনবাজি রেখে কাজ করছেন তারা। তাই নারী সদস্যদের সংখ্যা আরও বাড়ানোর কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.