লক্ষ্মী পূজায় মেতে উঠেছিল জার্মান প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা

হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যিনি জেগে দেবীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী (Devi Lakshmi)। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এ এক চিরন্তন প্রার্থনা। প্রাবাসী বাংলাদেশি সনাতন ধর্মালম্বীদের সংগঠন ‘জার্মান-বাংলা সনাতন কালচারাল এসোসিয়েশন।’-এর উদ্যোগে জার্মানির ফ্রাঙ্কফুর্ট এ নর্থভেষ্টসেন্টুমে সালবাওতে শুভ সন্ধ্যায় লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়। জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও এর আশ পাশের শহরগুলো থেকে বিভিন্ন প্রবাসী সনাতন ধর্মম্বলম্বীদের আগমনে পূজা মন্ডব ছিলো প্রাণবন্তের মিলনমেলা । পূজার পুরহিত ছিলেন শ্রীযুক্ত বাবু বরুন চক্রবর্তী ।

জার্মান বাংলা সনাতন কালচারাল এসোসিয়েশনের সভাপতি স্বজন কুমার চক্রবর্তী বলেন, জার্মান-বাংলা সনাতন কালচারাল এসোসিয়েশন শুরু করেন ২০২০ সালে এবং অল্প সময়ের ভেতরে জার্মানির ফ্রাঙ্কফুর্ট সহ আঁশে পাশের শহর গুলিতে বিশাল আলোড়ন সৃষ্টি করে।এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ফ্রাংফুটে দূর্গা মন্দির স্থাপন করা। সংগঠনকে আগামীতে শক্তিশালী করার জন্য সংগঠনের সকল সদস্যবৃন্দকে ঐক্যবন্ধ থাকতে হবে। জার্মানিতে এই সংগঠন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাধি পালন করে থাকে। সংগঠনের সভাপতি স্বজন কুমার চক্রবর্তী, সহ-সভাপতি মাখন চন্দ্র সরকার,সাধারন সম্পাদক সুজলা সিংহা, কোষাধ্যক্ষ সুনিল ঘোষ ও প্রচার সম্পাদক অখিল শর্মার প্রচেষ্টায় লক্ষ্মী পূজার ঐতিহ্য বাঙালি মননে প্রশংসিত হয়েছে। আনন্দে মেতে উঠেছে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা

ফাতেমা রহমান রুমা/শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.