রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ: ডিএমপি কমিশনার

নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশ কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, মিছিল-মিটিং রাজনৈতিক দলের অধিকার। নিবন্ধিত দলের এ ধরনের কর্মসূচি পালনে কোনো বাধা দেওয়া হবে না। তবে রাজনীতির নামে কেউ ফৌজদারি অপরাধ করলে তার বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, থানা কে আমরা গণমুখী, সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে, তারা প্রতি সপ্তাহে শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায়ের আগে একটি বক্তব্য দেবেন। যাতে মানুষ অপরাধ করা থেকে বিরত থাকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.