ব্রুনাইয়ের সুলতানকে ১৫টি ছাগল উপহার দিল বাংলাদেশ

ব্রুনেইয়ের সুলতানকে ‘উপহার’ হিসাবে ১৫টি ছাগল পাঠাল বাংলাদেশ! ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ সম্প্রতি বাংলাদেশ সফরে এসে খাসির মাংসের প্রশংসা করেছিলেন। তার পরেই তাঁকে এই উপহার পাঠিয়েছে ঢাকা।

প্রসঙ্গত, ব্রুনেই বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম। বস্তুত, ব্রুনেইকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী দেশ বলা হয়। সেখানকার সুলতানও বিশ্বের অন্যতম ধনী এবং বিত্তবান শাসক। ২০০৮ সালের একটি বিদেশি ম্যাগাজিন দাবি করেছিল, ব্রুনেইয়ের সুলতানের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার কোটি ডলার! বিলাসবহুল যে প্রাসাদে তিনি থাকেন, সেটি বিশ্বের বৃহত্তম রাজপ্রাসাদগুলির মধ্যে অন্যতম। তাঁকে উপহার হিসাবে ১৫টি ছাগল পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে! সেই কারণেই বিষয়টি ‘খবরে’। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.