নিজ দলকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব

নিজের দল মোনাক মার্ট পদ্মাকে অস্ট্রলিয়াকে শুভেচ্ছো জানিয়েছে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানের পর মোনার্ক পদ্মার অধিনায়ক ইমরান হাসান পিন্টু বলেছেন, ‘সাকিব আল হাসান বিশ্বকাপ খেলতে এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। সে এখন অনেক ব্যস্ত। তারপরও তার সঙ্গে আমার কথা হয়েছে।’

হকি দলের অধিনায়কের সঙ্গে কি কথা হয়েছে সাকিব আল হাসানের। ইমরান হাসান পিন্টু জানিয়েছেন, ‘ব্যক্তিগতভাবে সে কিছু ম্যাসেজও দিয়েছে আমাদের। আমাদের দলকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা আমাদের দল থেকেও বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছি। যাতে বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলতে পারে।’

আজ ৬টায় একমি চট্টগ্রাম ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা মুখোমুখি হবে উদ্বোধনী ম্যাচে। একই দিন রাত সোয়া ৮টায় খেলবে মোনার্ক পদ্মা ও রূপায়ন সিটি কুমিল্লা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.