মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এক অনুষ্ঠানে মুনতাসীর মামুন আরও বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সংখ্যালঘুদের দেশ ত্যাগ করতে হবে, যারা দলটিকে সমর্থন করে তাদেরও অস্তিত্বই থাকবে না।
মুনতাসীর মামুনের এমন বক্তব্য দেওয়ার কারণ কী জানতে চাইলে গয়েশ্বর রায় আরও বলেন, তার মন চেয়েছে তাই তিনি বলেছেন। কিন্তু তিনি জানেন না, আওয়ামী লীগের কারণে এদেশে কত লোক দেশ ত্যাগ করেছে। বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর লুটপাট, মন্দির লুটপাট, জায়গা-জমি দখল তার শতকরা ৮০ ভাগই আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে।

