কর ফাঁকির অভিযোগ, কিছুই জানেন না নেইমার!

২০১৩ সালে নিজ দেশের ক্লাব সান্তোস থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পাড়ি দেওয়ার সময় কর ফাঁকি ও দুর্নীতি মামলায় স্পেনের আদালতে হাজিরা দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস’র করা মামলার বার্সেলোনার প্রাদেশিক আদালতে নেইমার এবং আরও ৮ জন হাজিরা দেন।

আদালতের শুনানিতে নেইমার জানায়, ডিআইএস’র অভিযোগের ব্যাপারে কিছুই জানেন না তিনি। কেবলমাত্র বাবা নেইমার সিনিয়রের কথামতো চুক্তির কাগজপত্রে স্বাক্ষর করেছেন তিনি।

নেইমার আরও বলেন, ‘সব কিছু (চুক্তি) বাবা দেখভাল করেন। আমি চুক্তির ব্যাপারে আলাপ-আলোচনার অংশ ছিলাম না। রিয়াল মাদ্রিদে নাকি বার্সায় যাব এটিই ছিল আমার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমি হৃদয়ের ডাক শুনে বার্সায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর বাবা যেখানে যেখানে সই করতে বলেছিলেন, আমি সেখানে সই করে দিয়েছিলাম।’

এদিকে নেইমারের মাও চুক্তির আলাপ-আলোচনার ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন।তবে মামলা যখন আদালত পর্যন্ত গড়িয়েছে ফলাফল আসবেই। নেইমারের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়েছে সোমবার। দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হতে এক সপ্তাহের মতো লাগবে বলে মনে করা হচ্ছে।

মামলার অভিযোগে বলা হয়, সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় নেইমার তার চুক্তির অর্থ কম দেখানো হয়েছে এবং প্রায় ৮.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে বলে স্পেনের আদালতে অভিযোগ করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে নেইমার জুনিয়র, তার মা এবং বাবা নেইমার সিনিয়রকে। এ ছাড়া তৎকালীন বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল ও মারিও বার্তামেউকে অভিযুক্ত করে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। প্রসিকিউশন অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে নেইমার ও তার বাবার দুই বছরের কারাদণ্ড চেয়েছেন। জরিমানা চেয়েছে ১০ মিলিয়ন ইউরো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.