সিরিয়ার উপকূলে নৌকাডুবি: মৃত্যু বেড়ে ৮৯

সিরিয়া উপকূলে অভিবাসনপ্রার্থী বোঝাই নৌকাডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৮৯ জনে। এখনও নিখোঁজ কমপক্ষে ৪৭ আরোহী। খবর ডয়েচেভেলের।

সিরিয়া প্রশাসনের বিবৃতি অনুসারে, জীবিত উদ্ধারকৃত ১৪ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এদের মাঝে দু’জনের অবস্থা সংকটাপন্ন। সব মিলিয়ে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা কর্তৃপক্ষের।

এরইমধ্যে মানব পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার সিরিয়ার সমুদ্র উপকূলে অভিবাসনপ্রার্থী বোঝাই নৌকাটি ডুবে যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.