আগামী ১৭-০৯-২২ তারিখ শনিবার বাংলাদেশ সময় রাত ১০ টায়, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে, “বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, ভোট, নির্বাচন, শিক্ষা ও গণতন্ত্র “- আলোচনা ও বিশ্লেষণে চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব, দৈনিক আমাদের নতুন সময় এবং দৈনিক দ্য আওয়ার টাইমস পত্রিকার সম্পাদক- নাঈমুল ইসলাম খান এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব ও গণতন্ত্র মঞ্চের নেতা- সাইফুল হক।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপটি ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

