রণবীরের মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকা!

রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের প্রেমের কথা কে না জানত! বলিউডের অন্দরমহল থেকে সাধারণ দর্শক, সবার কানেই ছড়িয়ে পড়েছিল কাপুর-পাডুকোন রসায়নের গল্প। অত্যন্ত গভীর সম্পর্কে জড়িয়ে ছিলেন তারা। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত।

ব্যাক্তিগত সম্পর্কের বাইরে সিনেমায়ও এই জুটি ছিলেন দারুণ জনপ্রিয়। তবে এবার পর্দায় অন্য রকম সম্পর্ক নিয়ে হাজির হতে পারেন রণবীর-দীপিকা। বলিউডে গুঞ্জন, রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় কিস্তিতে দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকে। তবে জুটি হয়ে নয় বরং রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে।

এর আগে শোনা গিয়েছিল, জলদেবী রূপে ধরা দিতে পারেন দীপিকা। তবে সিনেমাটির প্রথম পর্ব মুক্তির পর শোনা যাচ্ছে তার নতুন চরিত্রের কথা।

শুধু দীপিকা নয়, কানাঘুষো শোনা যাচ্ছে, ঋত্বিক রোশন কিংবা রণবীর সিংকে দ্বিতীয় পর্বের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রস্তাব ফিরিয়েছেন ঋত্বিক। পরিচালক অয়ন মুখার্জির পক্ষ থেকে সিনেমাটির দ্বিতীয় কিস্তির কোনো চরিত্রের প্রসঙ্গে এখন পর্যন্ত ঘোষণা আসেনি।

উল্লেখ্য, শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’। আপাতত ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্বের নেশাতেই বুঁদ দর্শক। এতে রণবীর-আলিয়া ছাড়াও আছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.