মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা

মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ।

সাকিব আল হাসানকে অধিনায়ক ও নুরুল হাসান সোহানকে সহঅধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। এতে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, বিজয় ও নাঈম।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এদিকে,টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি ৩০ দিন। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আজ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.