ভৈরবে বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের ছয়সূতী এলাকায় বাস চাপায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এতথ্য নিশ্চিত করেছেন।

নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, কুলিয়ারচর থেকে একটি অটোরিকশা যাত্রীদের নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিল। ছয়সূতী এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে গুরুতর অবস্থায় দুইজনকে হাসপাতালের নেবার পথে আরো একজন মারা যান। গুরুতর আহত অন্য একজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.