পোশাক নিয়ে বিদ্রুপের শিকার মালাইকা

পোশাক নিয়ে আবারও বিদ্রূপের মুখ পড়েছেন বলিউডের ফ্যাশন আইকন মালাইকা আরোরা।

সম্প্রতি জিমের পোশাকে মালাইকার ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের চর্চা শুরু হয়েছে। গাঢ় নীল রঙের একটি টু পার্ট জিমের পোশাকে বেরিয়েছিলেন এই অভিনেত্রী। টাইটসের সঙ্গে ব্রালেট। আর যাতে স্পষ্টভাবে ফুটে উঠেছিল মালাইকার পেটে থাকা স্ট্রেচ মার্কস, যা অনেকের চোখে পড়েছে।

সঙ্গে সঙ্গেই এটি নিয়ে বিদ্রূপ শুরু করেন নেটিজেনদের একাংশ। যদিও অনেকেই এভাবে তার স্ট্রেচ মার্ক প্রকাশ করা নিয়ে প্রশংসাও করেছেন।

এছাড়াও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কের জন্যও সমালোচনার মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।

২০১৯ সালে তাদের সম্পর্কের কথা প্রথম জানান অর্জুন ও মালাইকা। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়। তাদের বাগদান-বিয়ের খবর বহুবার চাউর হয়েছে। যদিও সেসব গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.