জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

অস্ত্র মামলায় সাত দেহরক্ষীসহ এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায়ের ঘোষণা দেন।

দণ্ডপ্রাপ্তরা অন্যরা হলেন মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।

এর আগে, সকালে আসামিদের ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, মদ ও নগদ টাকাসহ জব্দ করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা করা হয়।

এর মধ্যে ২০১৯ সালের ২৭ অক্টোবর অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র‌্যাব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.