জাতীয় পার্টি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবী থেকে মশিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি আজ দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবী থেকে মশিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি দিয়েছেন।

ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.