‘ছাত্রলীগের ছেলেদের সিগারেট খাওয়া দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’

‘ছাত্রলীগের ছেলেদের সিগারেট খাওয়া দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ মন্তব্য করে নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, আড়াইহাজারে ছাত্রলীগের কোনো ছেলে কখনো সিগারেট হাতে নেয়নি। ছাত্রলীগের ছেলেদের সিগারেট খাওয়া দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় বাবু বলেন, ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর। দু-একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত। সেগুলো গোনায় ধরার মত না। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনও সিগারেট খেয়েছে বা হাতে নিয়েছে এ ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করবো এবং রাজনীতি থেকে বিদায় নেব।

বাবু আরও বলেন, করোনার সময়ও ছাত্রলীগের কেউ ঘরে যায়নি। খাদ্য ওষুধ চিকিৎসা সেবা দিয়েছে। শেখ মুজিব যা চেয়েছিলেন আজ ছাত্রলীগ তাই করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.