১ সেপ্টেম্বর থেকে ১৫ টাকা কেজি চাল : খাদ্যমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী দুই হাজার ১৩ জন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল (ওএমএস) বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। একই সঙ্গে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচিও শুরু হবে বলে জানান তিনি।

রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের দপ্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে আমি মনে করি চালের দাম স্থিতিশীল অবস্থায় চলে আসবে। আমাদের সরকারি মজুত আছে। আমরা তো মানুষের জন্যই মজুত করি। যারা এ চাল নেবে, তাদের তো বাজার থেকে আর কিনতে হবে না। সেখানে তো আমরা ভরসা করতেই পারি।

বাজারে চালের দাম ফের বাড়ছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আশাবাদী কারণ সামনে আমন উঠবে। আউশের জন্য আমরা বসে থাকব না। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বোরো সংগ্রহের শেষ সময়। আমরা ১ সেপ্টেম্বর থেকে ৫০ লাখ পরিবার বা চার কোটি মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু করছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.