স্বামীর দুই কব্জি কাটলেন স্ত্রী!

পিরোজপুরের নেছারাবাদে পারিবারিক কলহের জেরে স্বামী জাহারুল ইসলামের (৪৫) দুই হাতের কব্জি কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রী মুর্শিদা বেগমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বালিহারী গ্রামে এ ঘটনা ঘটে। জাহারুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, ‘আহতাবস্থায় জাহারুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে জ্ঞান না ফেরায় তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত মুর্শিদাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.