কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে আগুন লেগে ২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ২ জন ওই ফিলিং স্টেশনের কর্মী ছিলেন। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.