সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার ৩ যুবক নিহত

সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের বরাতে চেয়ারম্যান বলেন, ‘তিন বছর আগে ফারুক সৌদি তার ছোট ভাই পারভেজকে সাথে নিয়ে আরব যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। বৃহস্পতিবার তারা তিনজন আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হলে সেখানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান।

এ বিষয়ে কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, ‘মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.