বিএনপির সাথে খেলা হবে; আবারও ধরা খাবে: ওবায়দুল কাদের

বিএনপির সাথে খেলা হবে,তারা আবারও ধরা খাবে; তাদের সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির সাথে খেলা হবে উল্লেখ করে সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপি যাদের কাছে নালিশ করেছে, তাদের কোনো ক্ষমতাই নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, রাজনৈতিক শিষ্টাচারের বাইরে বক্তব্য দিলে বিএনপি নেতাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

এ সময় দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, হাক-ডাক দিলেও বিএনপির কিছুই করার ক্ষমতা নেই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.