আগামী ১৬-০৭-২২ তারিখ শনিবার বাংলাদেশ সময় রাত ১০ টায়, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে- “পদ্মাসেতু- বিদ্যুত- সমসাময়িক পরিস্থিতি- বর্তমান সরকার ও আগামীর বাংলাদেশ ” – আলোচনা ও বিশ্লেষণে চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

