ভাসানচর থেকে পালিয়ে আসা ১৬ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালিয়ে আসা ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সুপারটেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন।

তিনি বলেন, ভাসানচর থেকে পালিয়ে নৌকায় করে সাগরপথে এসে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নামেন তারা। এরপর স্থানীয়রা রোহিঙ্গাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৬ জনকে আটক করেছে। আটক ১৬ জনের মধ্যে চার জন পুরুষ, ছয় জন নারী ও ৬ জন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন— হালিমা খাতুন (২৭), মিজান (৮ মাস), ফাতেমা (১৩), মোস্তাকিমা (২০), সানজিদা (২১), আবু বক্কর (২৫), ইসমত আরা (৩), শওকত আরা (৫), সালামত খান (২১), শওকত উল্যাহ (২২), ইমান শরীফ (৬ মাস), হাসান শরীফ (৬), দজুমা খাতুন (১৮), শাহীনা (১৯), আব্রাহাম খান জয় (১) ও আরিফ উল্যাহ (২১)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.