বাসের ধাক্কায় একই পরিবারের নিহত তিন

পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানগাড়িতে থাকা একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাশিনাথপুর এলাকার কড়িয়াল বেঙ্গল মিটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুজানগর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুল লতিফের ছেলে আবু সাঈদ খান (৫৪), তার শিশু সন্তান তাওহীদ আলম খান (৪) ও ভাতিজী রওজা খাতুন (৫)।

পাবনা সদর থানার এসআই মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সন্ধ্যার দিকে ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী বাস কাশিনাথপুর বেঙ্গল মিটের সামনে যাত্রবাহী ভ্যান গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক সাঈদ মারা যান। পরে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তাওহীদ এবং রোজা মারা যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.