ফোন সরিয়ে রাখুন জীবন উপভোগ করুন, বললেন মোবাইলের স্রষ্টা মার্টিন

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ দিয়েছেন মোবাইলের উদ্ভাবক মার্টিন কুপার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই পরামর্শ দেন।

আবিষ্কারের প্রায় ৫০ বছর পর এই প্রকৌশলীর মনে হচ্ছে, ফোনের পেছনে মানুষের আরও কম সময় দেওয়া উচিত। বিবিসি ব্রেকফাস্ট-এ আলাপকালে কুপার স্বীকার করেন, তিনি নিজের সময়ের পাঁচ শতাংশেরও কম সময় ব্যয় করেন মোবাইলে।

সাক্ষাৎকার গ্রহণকারী জেইন ম্যাককাবিন কুপারকে প্রশ্ন করেন, আমার মতো যারা দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করে, তাদের কী বলবেন? এ সময় বিস্ময় প্রকাশ করে কুপার বলেন, সত্যিই? সত্যিই আপনি দিনে পাঁচ ঘণ্টা সময় দেন মোবাইলের পেছনে?। তারপর একগাল হেসে বলেন, জীবনটাকে একটু উপভোগ করুন।

১৯৭৩ সালের ৩ এপ্রিল প্রথম মোবাইল আবিষ্কার করেন মার্টিন। সেই দিনের কথা স্মরণ তিনি বলেন, ‘ফোনটা আড়াই পাউন্ড ওজনের ছিল। আর ১০ ইঞ্চি লম্বা। এক বার চার্জ দিয়ে ২৫ মিনিট কথা বলা যেতো। আর চার্জ হতে সময় লাগত ১০ ঘণ্টা।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.