নারায়ণগঞ্জের মেঘনা ইকোনমিক জোনের কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইকোনমিক জোনের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

সোমবার (৪ জুলাই) সকালে আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আরেফিন সিদ্দিকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.