এফডিসিতে শুটিং করছেন সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে খেলার মাঠের বাইরে বহুবার বিজ্ঞাপনচিত্রের মডেল হতেও দেখা গেছে। এরই ধারাবাহিকতায় তিনি এবার একটি মোবাইল অপারটরের বিজ্ঞাপনের শুটিং করছেন।

আজ ২৪ জুলাই এফডিসিতে এর শুটিংয়ে অংশ নেন সাকিব।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। তার মুঠোফোনে যোগাযোগ করলেও সাড়া দেননি তিনি।

তবে এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুটিংয়ের কাজ সারাদিন ধরেই চলছে। আগামীকালের জন্যও বুকিং রাখা হয়েছে ফ্লোরটি। সাকিবকে অন্যরকম বেশভূষায় দেখা গেছে। মাথার্ভতি ঝাঁকড়া চুল, নাকের নিচে চিরল গোঁফ আর আস্তিন গোটানো শার্ট- এমন বেশে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।

এদিকে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব। তার দাবি, চুক্তিভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ব্যবহার করেছে প্রতিষ্ঠান দুটি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.