হাজিরা দিলেন পরীমণি

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিয়েছেন আলোচিত নায়িকা পরীমণি।

বৃহস্পতিবার (২ জুন) সোয়া ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে তিনি হাজিরা দেন।

এদিন মামলার বাদী র‌্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমানের সাক্ষ্যের জেরা করার জন্য দিন ধার্য রয়েছে। তিনি আদালতে উপস্থিত হয়েছেন। তাকে পরীমণির আইনজীবী আজ জেরা করবেন বলে জানা গেছে।

এর আগে, গত ১২ মে ঢাকার বিশেষ জজ আদালতে তিনি হাজিরা দেন।

গত ৫ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। গেল বছরের ৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। অভিযোগপত্রে পরীমণির পাশাপাশি আসামি করা হয় আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীকে। চলতি বছরের ৫ জানুয়ারি পরীমণির মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন আদালত।

এর আগে, ২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার পর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়েছে। ৫ আগস্ট বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মামলা করে র‌্যাব-১। মামলায় তিন দফা রিমান্ডে নেওয়া হয় অভিনেত্রীকে। গত ৩১ আগস্ট তার জামিন মঞ্জুর করে আদালত। পরে ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন নায়িকা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.