মহেশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে রবিউল হোসেন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুন) রাত ৯টার দিকে মহেশখালীর কালারমারছড়ার অফিসপাড়ার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ওই এলাকার নজির হোসেনের ছেলে।

কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, অফিসপাড়ার মোছাব্বর পাহাড় সংলগ্ন মাঠে রবিউলসহ ৪-৫ জন খেলা করছিল। খেলার মধ্যে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে চাপা পড়ে সে। পরে রাতে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ বিষয়ে চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, পাহাড় ধসের ঘটনাটি শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়া, পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.