কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে নিহত ৫

কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে কাঠের তৈরি গ্যালারি ভেঙে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক দর্শক। রোববার দেশটির এলো এসপিনাল উৎসবে ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে অতিরিক্ত চাপে এ দুর্ঘটনা ঘটে।

ষাঁড়ের লড়াই দেখতে দর্শকদের জন্য তিন ধাপের কাঠের গ্যালারি বানানো হয়।

অতিরিক্ত দর্শকের চাপে কাঠের তৈরি গ্যালারি ভেঙে ওই পাঁচজন নিহত হন।  আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিতিৎসকরা।

এ সময় আতঙ্কে লড়াই করা ষাঁড়গুলো উৎসবস্থল থেকে পালিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। এতে পথচারীরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।

সামাজিক যোগযোগমাধ্যমে এ মর্মান্তিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.