প্রখ্যাত সাংবাদিক, লেখক আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে আগামী ৩ রা জুন ইউরোপীয় সময় সন্ধ্যা ছয়টায় একটি ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করা হয়েছে , জানিয়েছেন জার্মানিতে বাংলাদেশের অনরারি কনসুল জেনারেল ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া ,তিনি শুদ্ধস্বর ডটকমকে জানান , লন্ডনে প্রয়াত বাংলাদে কিংবদন্তী সাংবাদিক, লেখক এবং অমর একুশের কালজয়ী গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর মহা প্রয়ান আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং শোকের , তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটি স্মরণ সভার আয়োজন করেছি , এতে অংশ নেবেন বাংলাদেশ এবং ইউরোপ আমেরিকায় বসবাসরত লেখক , রাজনিতিক, এবং সামাজিক নেতৃবৃন্দ এবং জার্মানিতে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত মোশাররফ হসেন ভুঁইয়া এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন ।

