আগামী ২১-০৫-২২ তারিখ শনিবার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে “বাংলাদেশে প্রবীণ এবং প্রবীণদের সমস্যা ও আগামী” নিয়ে আলোচনা ও বিশ্লেষণের জন্য অতিথি হয়ে উপস্থিত থাকবেন রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (RIK) এর কার্যনির্বাহী পরিচালক আবুল হাসিব খান এবং সিনিয়র সিটিজেন হসপিটাল, মেডিকেল সার্ভিস পরিচালক- অধ্যাপক ডাঃ সামনুন এফ তাহা।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

