ইউক্রেনে পালিত হলো ঈদুল ফিতর

যুদ্ধ, ধ্বংশযজ্ঞ, দেশান্তরের মধ্যেই ইউেক্রেনের মুসলিমরা সোমবার উদযাপিত করলেন পবিত্র ঈদুল ফিতর। রাজধানী কিয়েভে ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদের ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি সমাবেত হয়েছিলো। বিষয়টি জানিয়েছে সংবাদ মাধ্যম আনুদোলু।

ইউক্রেনের মুসলিম কাউন্সিলের প্রেসিডেন্ট সেয়রান আরিফভ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলুকে জানিয়েছেন, রুশ সামরিক আগ্রাসনে ইউক্রেনের অনেক মুসলিম বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। অনেকে দেশ ত্যাগ করে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে ইউক্রেনের মুসলিমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্বের সব মুসলিমের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

জাতিসংঘের হিসেব মতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৮৯৯ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ২৩৫ আহত হয়েছেন। বাস্তুহারা হয়েছেন ৭৭ লাখ ইউক্রেনীয় এবং দেশ ছেড়েছেন ৫৪ লাখ ইউক্রেনীয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.