সরকার দেউলিয়া বলেই জাতীয় সমস্যা সমাধানে ভারতকে অনুরোধ করছে: ফখরুল

সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই জাতীয় সমস্যা সমাধানে ভারতকে অনুরোধ করছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ এপ্রিল) নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় গিয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে র‍্যাবকে ব্যবহার করছে বলেই তাদের আইনের আওতায় আনছে না।

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মন্তব্য তার। তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকতে দেশের ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। বিচারবিভাগকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.