Tennis - WTA 250 - Monterrey Open - Club Sonoma, Monterrey, Mexico - March 1, 2022 Ukraine's Elina Svitolina celebrates after winning her first round match against Anasatsia Potapova REUTERS/Daniel Becerril

পুরস্কারের অর্থ সেনাবাহিনীকে দেওয়ার ঘোষণা ইউক্রেন তারকার

মন্টেরে ওপেনে রাশিয়ার আনাস্ট্যাসিয়া পোটাপোভাকে হারিয়েছেন ইউক্রেনের টেনিস তারকা এলিনা স্বিটোলিনা। তিনি পুরস্কারের অর্থ ইউক্রেনের সেনাবাহিনীকে দান করার প্রতিশ্রুতি দেন।

মেক্সিকোর মন্টেরেতে উদ্বোধনী রাউন্ডের ম্যাচে তার জয়ের পর স্বিটোলিনা তার বুকের ওপর হাত রাখেন এবং দর্শকদের উদ্দেশে হার নাড়েন।

স্বিটোলিনা কোর্টে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি আমার দেশের জন্য একটি মিশনে ছিলাম।

তিনি বলেন, এটা ছিল আমার জন্য খুবই বিশেষ ম্যাচ এবং মুহূর্ত… আমি আজ খুব বিষণ্ণ। কিন্তু আমি খুশি যে আমি এখানে টেনিস খেলতে পারছি।

স্বিটোলিনা নীল এবং হলুদ- ইউক্রেনের পতাকার রঙয়ের পোশাক পরে খেলতে নামেন।

এর আগে তিনি রাশিয়ান খেলোয়াড়ের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানান। সোমবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেন, তিনি কোনও রাশিয়ান বা বেলারুশিয়ান খেলোয়াড়ের সঙ্গে খেলবেন না। টেনিসের নিয়ন্ত্রক সংস্থাগুলো ব্যবস্থা না নিলে তিনি এই ম্যাচটি পরিত্যাগ করবেন৷

মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস, উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন যৌথ বিবৃতিতে জানায়, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু কোনও দেশের পতাকা নিয়ে খেলতে পারবেন না।

সূত্র : সিএনএন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.