অল্পের জন্য রক্ষা পেলেন ঊর্বশী রাউতেলা

অল্পের জন্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভয়াবহ কবল থেকে রক্ষা পেলেন বলিউড তারকা ঊর্বশী রাউতেলা। ক’দিন আগে এই অভিনেত্রী ইউক্রেন গিয়েছিলেন শুটিংয়ের জন্য। সেখানের কিছু স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন তিনি। ভিডিও পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘বিশুদ্ধ বাতাস সংগ্রহ করছি, সময়টা ভালো কাটছে। প্রকৃতিকে ভালোবাসা ও মানুষকে ভালোবাসা।’

কিন্তু তার এই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হয়নি ইউক্রেনে যুদ্ধের দামামা বেজে ওঠায়। যুদ্ধ শুরুর ঠিক দু’দিন আগেও সেখানে অবস্থান করছিলেন তিনি। তাই ইউক্রেন থেকে অক্ষত অবস্থায় ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি। একই সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যুদ্ধের কবল থেকে বেঁচে যাওয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ঊর্বশী ইউক্রেনে গিয়েছিলেন ‘দ্য লিজেন্ড’ নামে একটি সিনেমার শুটিংয়ের জন্য। এই সিনেমার মাধ্যমে দক্ষিণ ভারতীয় তামিল সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। কিন্তু যে ভালো লাগা নিয়ে কাজ শুরু করেছিলেন, তা স্থায়ী হলো না যুদ্ধ পরিস্থিতির কারণে। এখন কাজে বিরতি দিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.