শ্বশুরের জন্য দোয়া চাইলেন রিয়াজ

রাজধানীর ধানমন্ডিতে বুধবার রাত ৯টার দিকে আবু মহসিন খান পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। এর আগে তিনি ফেইসবুক লাইভে কথা বলেন। বিষয়টি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আবু মহসিন খান সম্পর্কে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। এ ঘটনায় রিয়াজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তিনি শ্বশুরের জন্য দোয়া চেয়েছেন।

রিয়াজ গণমাধ্যমে বলেন, ‘আমার বাবার (শ্বশুর) জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে মাফ করে দেন, বেহেশত নসিব করেন। এর বাইরে আমি আর কিছু বলতে পারছি না।’

আত্মহত্যার আগে আবু মহসিন খান ব্যক্তিগত জীবনের নানা হতাশার কথা তুলে ধরেন। তিনি ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় রিয়াজ বাদি হয়ে ধানমন্ডি থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মহসিন খানের লাইসেন্স করা পিস্তল জব্দ করেছে পুলিশ।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.