‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না’

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। চিরকাল ক্ষমতায় টিকে থাকতে এ সরকার তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে।

এ সময় বিগত নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ দাবি করে তাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপির এই নেতা।

বর্তমান সার্চ কমিটি প্রসঙ্গে ফখরুল বলেন, এই কমিটি মানি না, তাদের কাছে নাম জমা দেওয়ার প্রশ্নই আসে না।

জাতীয় ঐক্য গঠনে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা চলছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.