জেমি সিডন্স কোভিড পজিটিভ

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স কোভিড আক্রান্ত। হোটেলে আইসোলেশনে আছেন তিনি। নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানান, শুক্রবার মিরপুরে বসে বিপিএলের খেলা দেখছিলেন সিডন্স। সন্ধ্যার পর থেকে হালকা কাঁশি ছিল তার। সতর্কতায় কোভিড টেস্ট করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে।’

গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ। শুরুতে ভূমিকা ঠিক না থাকলে পরবর্তীতে বিসিবি সভাপতি জানান, ব্যাটিং কোচ হিসেবেই জেমি সিডন্সকে বাংলাদেশ ক্রিকেটে ফেরানো হয়েছে।

বিপিএলের জন্য জাতীয় দলের সঙ্গে কাজ করতে পারছেন না সিডন্স। তবে তিনি বসে নেই। নিয়মিত মাঠে বসে শিষ্যদের খেলা দেখছেন। বিপিএলের খেলা দেখতে গিয়েছিলেন সিলেটেও। শুক্রবার মিরপুরের ইনডোর, আউটডোর ও একাডেমি ঘুরে দেখেন।

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন সিডন্স। গত বছর মে মাসে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিল ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত করতে তার সঙ্গে প্রথম যোগাযোগ করা হয়। তাকে ও প্রিন্সকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছিল, শেষ পর্যন্ত প্রিন্স নিয়োগ পান।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.