মা বলে গেছেন, বিয়েশাদি লাগবে না, শিল্পী সমিতি নিয়েই থাকো: জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেঁদেছেন আলোচিত অভিনেতা জায়েদ খান। তিনি এখনো বিয়ে করেননি। বক্তব্যের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে জায়েদ বলেন, ‌‘আমি যে কত এতিম এখন, বোঝাতে পারব না। আমার মা মারা যাওয়ার আগে বলে গেছেন – তোমার আর বিয়েশাদি লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো।’

গতকাল রবিবার বিকালে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী আনোয়ারা, সুচরিতা, রোজিনা, মৌসুমী, মিশা সওদার, ডিপজল ও রুবেলসহ অনেকে। আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

প্রসঙ্গত, মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির গত দুই মেয়াদে দায়িত্ব পালন করেছে। দু’বারই সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন জায়েদ। এবারও গত মেয়াদের সভাপতি মিশা সওদাগরের সঙ্গে যৌথভাবে প্যানেল গঠন করেছেন জায়েদ। তাদের প্রতিপক্ষ হিসেবে এবার ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.