নতুন ইউরো নোটে ভ্যাক্সিন আবিষ্কারক সাহিন এবং তুরেসির ছবি আসছে

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইউরো নোট নতুনভাবে ডিজাইন করার উদ্যোগ নিচ্ছেন ।একজন রাজনীতিবিদ বায়োনটেক প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্যমূলক ভাবে এই প্রক্রিয়াতে  নিয়ে আসেন যদিও বাস্তবে সংশোধিত নোট পেতে আরোও বছর খানেক সময় লাগবে। বার্লিন। ভবিষ্যতের ইউরো ব্যাঙ্কনোটের জন্য মোটিভ খুঁজতে গিয়ে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক (ECB) EU পার্লামেন্ট থেকে একটি পরামর্শ পেয়েছে: FDP রাজনীতিবিদ মরিৎজ কোরনার বায়োনটেকের প্রতিষ্ঠাতা উগুর সাহিন এবং ওজেলেম তুরেসিকে একটি নোটে মুদ্রণ করার জন্য আহ্বান জানিয়েছেন।  জার্মানির  সপ্তাহিক  সংবাদপত্র “ওয়েল্ট  আম সনটাগ”কে একজন  ইউরোপীয় সংসদের সদস্য বলেছেন যে বায়োনটেক প্রতিষ্ঠাতা যুগলদের মতো গুরুত্বপূর্ণ ইউরোপীয় ব্যক্তিত্বদের ছবি নতুন নোটে মুদ্রণ করা উচিত । উনাদের  আবিষ্কৃত  mRNA লক্ষ লক্ষ  ইউরোপীয়দের জীবন বাঁচিয়েছে। “তার জীবন একাত্মকরণ, অগ্রগতি, উদ্যোক্তা, প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্ব এবং একটি উন্মুক্ত অভিবাসন সমাজের সম্ভাবনার একটি চিত্তাকর্ষক গল্প।”   ইউরো নোটের পুনঃডিজাইন করার ক্ষেত্রে জনসংখ্যার একটি বক্তব্য থাকা উচিত বলে অনেকেই মতপ্রকাশ করেছেন করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে, মাইন্জ  শহরের ভ্যাকসিন প্রস্তুতকারক বায়োনটেক  mRNA (এমআরএনএ) প্রযুক্তির উপর ভিত্তি করে কোভিড-১৯-এর বিরুদ্ধে একটি ভ্যাকসিন তৈরি করতে এবং সম্পূর্ণ অধ্যয়নের সাথে এটি অনুমোদনে আনতে সক্ষম হয় । সুত্র , “ওয়েল্ট  আম সনটাগ ।

মাহবুবুল হক শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.