দুর্ঘটনায় নাটোর জেলা ফুটবল দলের গোলরক্ষক সাফায়েত নিহত

অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাটোর জেলা ফুটবল দলের গোলরক্ষক সাফায়েত হোসেন ফারদিন (১৬) নিহত হয়েছে। আহত হয়েছেন শৈবাল (১৭), শহিদুল (২০) এবং পিযুষ (৩০)।

রবিবার বিকালে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়াণকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারদিন শহরের উত্তর বড়গাছা এলাকার নায়ক মামুনের ছেলে এবং আহত শৈবাল শহরের তেবাড়িয়া এলাকার বিএনপি নেতা আবুল ব্যাপারীর ছেলে শৈবাল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে মোটরসাইকেল নিয়ে নাটোর কারাগারে বন্দী বাবা বিএনপি নেতা আবুল ব্যাপারীর খোঁজ-খবর নিয়ে বন্ধু ফারদিনকে সাথে করে শহরের তেবাড়িয়ায় বাসায় ফিরছিল। পথিমধ্যে নারায়াণ কান্দি এলাকায় রাজশাহী থেকে নাটোরমুখী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় চারজন গুরুতর আহত হয়। পরে তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে ফারদিনের মৃত্যু হয়।

আহত শৈবালকে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শাফায়াত নাটোর অনুর্ধ্ব-১৬ স্কুল ফুটবল লীগ, ঢাকা সিটি কর্পোরেশন পাইওনিয়ার ফুটবল লীগ, বিকেএসপির ২০১৯ ব্যাচের ছাত্র ছিল। এছাড়া নিয়মিত নাটোর জেলা দল এবং ফুটবল একেডেমি, নাটোরের হয়ে বিভিন্ন টুর্নামেন্ট ও লীগে গোলরক্ষক হিসেবে খেলাধুলা করতেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নাটোর জেলা ক্রীড়া সংস্থা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.