খাগড়াছড়িতে মা ও শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় থেকে এক নারী ও শিশু সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- খালেদা আক্তার (২৫) ও তার চার মাস বয়সী শিশু সন্তান সালমা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী সোলায়মান।

সোমবার বিকেলে রামগড় উপজেলার নাকাপা এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোলায়মান-খালেদার সংসারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এর জেরে ধরে গত বৃহস্পতিবার রাতে কোনো এক সময় নিজের স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করেন সোলায়মান। পরদিন ঘরে তালা লাগিয়ে স্থানীয়দের চট্টগ্রাম যাচ্ছেন জানিয়ে পালিয়ে যান।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুজ্জামান জানান, কৃষক সোলায়মানের বিরুদ্ধে প্রেম ঘটিতসহ এলাকায় বহু অভিযোগ রয়েছে। সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এসব কারণে নিজের স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করে পালিয়েছেন সোলায়মান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.