কেউ এলে বলো
বিপ্লব ঘোষ
অন্ধকারের চামড়া ছিঁড়ে
কুয়াশামথিত আলোর সুড়ঙ্গে
ওরা গেছে ফিরে
না ফেরা দেশের নীড়ে ।
সেই পথ ডাকছে আমায়
শরীর ভাঙছে ,যেমন নদীর পাড়
না হলে যাবো কি করে
কেউ এলে বলো ….
চলে গেছে, সময় ছিলো যাবার ।
কেউ এলে বলো
বিপ্লব ঘোষ
অন্ধকারের চামড়া ছিঁড়ে
কুয়াশামথিত আলোর সুড়ঙ্গে
ওরা গেছে ফিরে
না ফেরা দেশের নীড়ে ।
সেই পথ ডাকছে আমায়
শরীর ভাঙছে ,যেমন নদীর পাড়
না হলে যাবো কি করে
কেউ এলে বলো ….
চলে গেছে, সময় ছিলো যাবার ।