ভারতে ওমিক্রন থেকে সেরে ওঠার পর বৃদ্ধের মৃত্যু

ভারতের রাজস্থানে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে সুস্থ হওয়ার পরও মারা গেছেন ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ।

শুক্রবার রাজ্যের উদয়পুর জেলার এই বৃদ্ধ পোস্ট কোভিডে মারা যান।

জানা যায়, রাজস্থানের বাসিন্দা ওই ব্যক্তির করোনা ভ্যাকসিনের দু’টি ডোজই নেওয়া হয়েছিল। পোস্ট কোভিড নিউমোনিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোথাইরোডিজমের মতো নানা সমস্যা ছিল তার।

মহারাণা ভূপাল গভর্নমেন্ট হাসপাতালের সুপারিন্টেডেন্ট ডা. আরএল সুমন জানিয়েছেন, ১৫ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তার শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর তার রিপোর্ট পজিটিভ আসে। জ্বর, সর্দি, কাশিও ছিল। গত ২৫ ডিসেম্বর তার নমুুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তখনই জানা যায় তিনি ওমিক্রনে আক্রান্ত। তবে ফের অপর একটি পরীক্ষা করা হয়। তখন দেখা যায় তিনি নেগেটিভ।

তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তাকে আইসিইউ থেকে বের করে আনা হয়। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল ছিল।

হাসপাতাল সুপার জানিয়েছেন, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ নানা কোভিড পরিস্থিতির জেরে তার মৃত্যু হয়েছে। কার্ডিয়াক ও রেসপিরেটরি ফেলিওর ছিল তার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.