ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জাতিসংঘের

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো এ আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতিতে ফিরে যেতেও বলা হয়েছে।

রোজমেরি জানান, পরমাণু চুক্তির পরিকল্পনায় বর্ণিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার বা ছাড় দেওয়ার জন্য এবং ইরানের সঙ্গে তেলের বাণিজ্যসংক্রান্ত নিষেধাজ্ঞা মওকুফের মেয়াদ বাড়ানোর জন্য আমি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ কিছু বেসামরিক পারমাণবিক-সম্পর্কিত কার্যকলাপের বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা মওকুফ করার বিষয়টি গুরুত্বপূর্ণ।

সূত্র: রয়টার্স, এএফপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.