অনৈতিক কাজের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ১০ তরুণ-তরুণী আটক

চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি বাসা থেকে ছাত্রলীগের এক নেতাসহ ১০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটক ১০ জনের মধ্যে নগরের পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আল আহাদ রয়েছেন। বাকি ৯ জনের মধ্যে পাঁচজন আহাদের সহযোগী। এছাড়া অন্য চারজন তরুণী।

ওসি জাহিদুল কবির বলেন, নগরের নাসিরাবাদ আবাসিক এলাকার তিনতলার একটি ভবনের নিচতলায় অনৈতিক কাজ চলছে, এমন খবর পায় পুলিশ। এ খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মহানগর অধ্যাদেশ অনুযায়ী, আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে। তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.