চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়া হচ্ছে তোফায়েল আহমেদকে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের রাজধানী দিল্লিতে ছেড়ে যায়।

তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্র জানায়, এর আগে তোফায়েল আহমেদের হাটে রিং বসানো হয়েছিল। সেটা চেকআপের জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার থেকে তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন বলে সূত্রটি জানায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.